,

সচিবালয়ে হর্ন বাজিয়ে জরিমানা গুনলেন উপসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এ জরিমানা আদায় করেন।

তিনি বলেন, সচিবালয় এলাকাকে হর্নমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আজ ওই উপসচিবের গাড়ি হর্ন বাজালে জরিমানা করা হয়। উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং করছিলেন।

তবে ওই উপসচিবের নাম প্রকাশ করেননি ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। তিনি বলেন, হর্ন বাজানোয় জনপ্রশাসনের উপসচিবকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সপ্তাহের শেষ দিনে সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে অনেক গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ৮ ডিসেম্বর সচিবালয় এলাকাকে ‘নীরব জোন’ হিসেবে ঘোষণা করা হয়। এটি কার্যকর করতে জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে। এ আইনের শুরুতে একজন উপসচিবই ফেঁসে গেলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর