,

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধী আছে কিনা খতিয়ে দেখার আহ্বান টিপুর

news-image

নিউজ ডেস্ক : রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ওই তালিকা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি।

এদিকে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধী আছে কিনা সেটি খোঁজার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা খুশি। মুক্তিযুদ্ধের চেতনা আরও গভীরভাবে ধারণ করতে হবে। মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধীরা আছে কিনা তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

ট্রাইব্যুনাল থেকে যারা সাজা পেয়েছেন তাদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা মন্ত্রণালয়ে আছে কিনা, সে প্রশ্নও রাখেন তিনি। একই সঙ্গে বলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে সরে যাওয়া উচিত।

উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তা করেছে, সেসব রাজাকার আলবদর ও আলশামসের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজয় দিবসের আগের দিন ১৫ ডিসেম্বর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ১০ হাজার ৭৮৯ রাজাকারের নামের প্রথম তালিকা প্রকাশ করেন আ ক ম মোজাম্মেল হক। কিন্তু এ তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নামও ঢুকে পড়েছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। রাজাকারের তালিকায় নাম ওঠে বঙ্গবন্ধুর সহপাঠী ও বন্ধু মজিবুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ও ভাষাসৈনিক। এটি এ তালিকাকে প্রশ্নবিদ্ধ করে।

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর পর বিতর্কের মুখে বুধবার ওই তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জানানো হয়, পরে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর