,

নয়াদিল্লিতে বিক্ষোভ ঠেকাতে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশজুড়ে যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, তখন নয়াদিল্লির বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রাখার কথা জানিয়েছে দেশটির দুটি বড় মোবাইল অপারেটর।

বৃহস্পতিবার ভোডাফোনের এক মুখপাত্র বলেন, দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিতে সরকার আমাদের নির্দেশ দিয়েছে। পরে এয়ারটেল ও জিও মোবাইল অপারেটরও একই পথ অবলম্বন করেছে।-খবর এএফপির

নতুন আইনে প্রতিবেশী তিন দেশ থেকে যাওয়া অমুসলমানরা ভারতের নাগরিকত্ব পাবেন।

এতে মুসলমানদের বাদ দেয়ায় ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গঠন ও দেশের বাইরে অস্থিতিশীলতা উসকে দেয়ার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে।

গত কয়েক দিনের বিক্ষোভে বহুলোক আহত, কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেফতার এবং যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি অঞ্চলে জনসমাবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

উত্তরপ্রদেশ, উত্তর-পূর্বাঞ্চল, বিহারের কয়েকটি অংশ, নয়াদিল্লি, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও চেন্নাইয়ে কারফিউ আরোপ করা হয়েছে।

দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রাধোয়া বলেন, ১৪৪ ধারা জারি করা হয়নি– এমন অঞ্চলে সমাবেশ করতে হলে লোকজনের উচিত আগে অনুমোদন নেয়া। এ ছাড়া কাউকে জমায়েত হতে দেয়া হবে না।

পুলিশের প্রধান কার্যালয়ের পাশেরটিসহ ১৪টি মেট্রো স্টেশন ও মেগাসিটির দিকে যাওয়া বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

এসবের মধ্যেই ভোডাফোন ও এয়ারটেল ঘোষণা দিয়েছে, শহরের বেশ কয়েকটি অংশের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তারা।

ইন্টারনেট বিচ্ছিন্ন করার দিক থেকে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে ভারত। বিক্ষোভকারীরা বলছেন, উত্তর-পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় ইন্টারনেট সংযোগ সীমিত করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর