বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের পরিকল্পনা জানালেন মৌসুমী হামিদ

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৯ সাল শেষ হতে আর মাত্র ১২ দিন। ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। ২০২০ সালকে বরণ করে নিতে বিশ্বব্যাপী চলছে নানা রকম প্রস্তুতি। সব শ্রেণীপেশার মানুষই নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলার প্রস্তুতি নিচ্ছেন। সেই তালিকায় আছেন তারকা শিল্পীরাও।

পুরোনো বছরের সব ব্যর্থতা আর ক্লান্তি মুছে নতুন করে এগিয়ে যেতে চান জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি জানালেন তার নতুন বছরের পরিকল্পনার কথা।

‘কাজ করতে গিয়ে এ বছর অনেক ভুলত্রুটি হয়েছে। আগামী বছর এ বিষয়টির দিকে নজর রাখা হবে। এছাড়া কাজের মানের প্রতি বিশেষ খেয়াল রাখবো। যদিও বিদায়ী বছরে অনেক বেছে বেছে কাজ করেছি। গৎবাঁধা কাজের তালিকায় নাম লিখাইনি। নতুন বছর কাজের ক্ষেত্রে আরও অনেক বেশি সর্তক হবো’- বললেন মৌসুমী হামিদ।

নতুন বছর তার প্রত্যাশা ‘২০২০ ইন্ড্রাস্টিতে আরও ভালো ভালো কাজ হবে। কাজের মান আরও উন্নত ও বাজেট আরও বাড়বে। যে কোনো ভালো কাজের জন্য বাজেট খুব জরুরি। বাজেট ভালো থাকলে কাজটি অনেক বেশি সুন্দর হয়। এছাড়াও নতুন বছর যেন কাজের পরিবেশটাও সুন্দর থাকে।’

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘আমি ভ্রমণ পিপাসু মানুষ। দেশ-বিদেশ ঘুরতে খুব পছন্দ করি। এ বছর কাজের কারণে খুব বেশি ভ্রমণ করা হয়নি। নতুন বছর একটু বেশিই ঘোরাঘুরি করতে চাই।’

বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার কাজগুলো সব হুটহাট করে হয়। যদিও বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না, তারপরও বলা যায় না। হতে পারে নতুন বছর হুট করে বিয়ে আবার নাও হতে পারে। তবে যাই করি না কেন, সবাইকে জানিয়ে করবো। গোপনে বা লুকিয়ে বিয়ে কারার কোনো ইচ্ছে নেই।’

সবশেষে মৌসুমী হামিদ আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দোয়া করি নতুন বছর সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকি। ২০২০ সালটা যেন শান্তি আর সুখের একটি বছর হয়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান