,

বিএনপির ৪ নেতা আ.লীগের সম্মেলনে আমন্ত্রণ পেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার ও শনিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে দলটি।

আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

আমন্ত্রণ পাওয়া চার নেতা হলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

শায়রুল কবির খান বলেন, ‘আগামীকাল আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে তিন সদস্যের প্রতিনিধি দল বিএনপি নেতাদের নামে কার্ড পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিনজনের প্রতিনিধি দলটি গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন আমন্ত্রণপত্র নিয়ে।’

বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলেও জানান শায়রুল কবির খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর