,

অপরিষ্কার দাঁত ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় : গবেষণা

news-image

স্বাস্থ্য ডেস্ক : মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বাঁধার সৃষ্টি হলে ব্রেন স্ট্রোক হয়। বিশ্বের প্রায় ২ কোটি মানুষ প্রতি বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পৃথিবীর প্রায় সর্বত্র ব্রেন স্ট্রোকে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি একটি গবেষণায় স্ট্রোকের একটি নতুন কারণ সামনে এসেছে।

গবেষণায় জানা গেছে, দাঁত অপরিষ্কার থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণার পর দাবি করেন, দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে যে ব্যাকটেরিয়া জন্মায়, যা দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, সেই একই ব্যাকটেরিয়ার প্রভাবে অনেকটাই বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

জাপানের এই গবেষকদের ব্যাখ্যা, এই ব্যাকটেরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এতে মস্তিষ্কে পরিমিত রক্ত সঞ্চালন বিঘ্নিত হয়, ফলে বাড়ে স্ট্রোকের ঝুঁকি। প্রায় ৩৫৮ জন রোগীর উপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

গবেষকদের মতে, এই ৩৫৮ জনের মধ্যে অধিকাংশের বয়সই ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের প্রত্যেকেরই দাঁতে ব্যাকটেরিয়ার ব্যপক উপস্থিতি লক্ষ্য করেছেন গবেষকরা। তাই দাঁতের যত্ন নিন। নিয়মিত দাঁত পরিষ্কার করুন। দাঁতের ক্ষয় রোধের পাশাপাশি কমিয়ে ফেলুন স্ট্রোকের ঝুঁকিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর