,

অভিশংসনের সময় ট্রাম্প খোশ মেজাজেই ছিলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লড়াই ভালোবাসেন এবং প্রদর্শন করতে পছন্দ করেন। দুটি বিষয়কেই নিজের জন্য বলবর্ধক হিসেবে বিবেচনা করেন তিনি।

বুধবার যখন তার বিরুদ্ধে অভিশংসনের ভোটাভুটি হচ্ছিল তখন মিশিগানের একটি সমাবেশে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেই জনসমাবেশ ছিল আমুদে, হাসিকৌতুকে ভরা। এএফপি ও রয়টার্সের খবর এমনটিই বলছে।

কিন্তু ভাগ্যের মারপ্যাচে মিশিগানের ছোট্ট শহর ব্যাটল গ্রিকে তার দীর্ঘ পরিকল্পিত সমাবেশ ওয়াশিংটনে তার অভিশংসনের সময় যুগপৎভাবে সংঘটিত হয়েছে।

এমন এক সময় এই ঐতিহাসিক ভোট অনুষ্ঠিত হয়েছে, যখন তিনি সাত হাজারের বেশি গোঁড়া সমর্থকদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন।

তখন ‘আমরা ট্রাম্পকে চাই, ট্রাম্পকে চাই’ বলে শ্লোগান দিচ্ছিলেন ভোটাররা। বিরোধী ডেমোক্র্যাটস, গণমাধ্যমসহ বিভিন্ন বিষয়ের ওপর ক্ষোভ ঝেরে তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন।

সমাবেশে ট্রাম্প বলেন, মার্কিন ভোটারদের প্রতি ডেমোক্র্যাটসরা গভীর ঘৃণা ও বিদ্বেষের ঘোষণা করেছেন।

তিনি বলেন, তারা শুরু থেকেই আমাকে অভিশংসন করতে চেয়েছেন। এমনকি নির্বাচনী দৌড়ের আগেও তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছেন।

ডেমোক্র্যাটস নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদ তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অমর্যাদাকর অভিশংসনের দিকে ঢেলে দিয়েছেন।

দীর্ঘ ১০ ঘণ্টা বিতর্কের পর আইনপ্রণেতারা ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধাগ্রস্থ করায় তাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন।

হোয়াইট হাউসে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দিয়েছেন ট্রাম্প এবং কিয়েভের সঙ্গে তার কার্যক্রমে কংগ্রেসের তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

কিন্তু ওয়াশিংটনে নিজের রাজনৈতিক যন্ত্রণার বাইরে গিয়ে ট্রাম্প তার সুখের জায়গাই ছিলেন। তার কৌতুকে সমাবেশের লোকজন হাসিতে ঢলে পড়েছেন। ট্রাম্পের প্রতিটি দম্ভোক্তিতে তারা উল্লাস প্রকাশ করেছেন।

ভক্তদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি এখানে আসতে পছন্দ করি। আপনারা আমার অনুপ্রেরণা।

তিনি যখন এই কথা বলছিলেন, তখন দর্শকরা চিৎকার করে শ্লোগান দিচ্ছিলেন, ‘আরও চার বছর, আরও চার বছর’।

ট্রাম্পের হিসাব বলছে, এই অভিশংসন আগামী মেয়াদে ক্ষমতায় যেতে তাকে সহায়তা করবে। এতে ডানপন্থীদের মধ্যে এমন ক্ষোভ তৈরি করতে পারবে, যেটা বিরোধীদের ছাড়িয়ে যেতে তাকে সহায়তা করবে।

যদিও জাতীয় জরিপে দেখা গেছে, দেশের অর্ধেকটা তাকে অনুমোদন করছে না। কাজেই মিশিগানের মতো তার গোড়া সমর্থক রাজ্যগুলোর ইলেকটোরাল কলেজের ওপর নির্ভর করে তিনি বিজয়ী হতে চান।

বুধবার তার বিরুদ্ধে অভিশংসন ভোটের জন্য বিরোধী ডেমোক্র্যাটসদের নিন্দা জানিয়েছেন তিনি। মিশিগানে ওই আমুদে সমাবেশে তিনি বলেন, উচ্ছৃঙ্খল ও দলীয় অভিশংসন হচ্ছে ডেমোক্র্যাটসদের জন্য একটি রাজনৈতিক আত্মঘাতী পদযাত্রা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা