,

আশুগঞ্জে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  :  “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু‘দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আযাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসাইন।
বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে প্রণোদনা সৃষ্টির প্রয়াস ও বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দু‘দিন ব্যাপি এ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা স্টল স্থাপন করে তাদের উদ্ভাবনা প্রদর্শন করে। উদ্বোধনের আগে অতিথিবৃন্দ স্টলগুলি পরিদর্শন করেন । এসময় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনা সম্পর্কে অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরে। আজ (১৯ ডিসেম্বর) বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপ্তি হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর