,

সুন্দরগঞ্জে নর্থ বেঙ্গল কেজি স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা

news-image

রংপুর ব্যুরো/গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-কাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন ও সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি প্রতিষ্ঠানের ৮০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। হাজী দবির উদ্দিন কেজি স্কুল কেন্দ্রে ৫২২ জন এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৮জন। এর মধ্যে ১ম শ্রেণিতে ১৪৬ জন, ২য় শ্রেণিতে ১৮৩ জন, ৩য় শ্রেণিতে ১৫৬ জন, ৪র্থ শ্রেণিতে ১৬৭ জন ও ৫ম শ্রেণিতে ১৪৮ জন। পরীক্ষায় উপজেলার হাজী দবির উদ্দিন, অন্বেষা, রওজাতুল আদব, নতুন কুড়ি, বরুয়ারহাট সবুজ সেনা, মমতা, চাইন্ড কেয়ার, স্বরসিন্ধু বিদ্যাপীঠ, অনিক ও এম এ আজিজ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করছে। অত্যন্ত মনোরম ও সুষ্ঠু পরিবেশে চলছে পরীক্ষা। হাজী দবির উদ্দিন কেজি স্কুল কেন্দ্রের কেন্দ্র সচিব দীনবন্ধু বর্মন জানান, সোসাইটির নিয়মানুযায়ী বৃত্তি পরীক্ষা চলছে। আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা