,

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

রংপুর ব্যুরো/দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে গতকাল বুধবার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক ইপিজেড কর্মী ও এক ট্রাক্টর হেল্পারের। খানসামায় দুটি ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেছে রুনা আক্তার (১৮) নামে উত্তরা ইপিজেড কর্মীর এবং নবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে নুরুন্নবী (২৫) নামে এক ট্রাক্টর হেল্পারের।

স্থানীয়রা জানায়, দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা চেতনাশাহ পাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুনা আক্তার বুধবার সকালে কাজে যোগ দিতে ইজিবাইক যোগে নীলফামারীর উত্তরা ইপিজেডে যাচ্ছিল। সকাল ৬টায় খানসামা উপজেলার চৌরঙ্গীবাজার সাঁওতালপাড়া মোড়ে দু্িট ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয় রুনা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই দুর্ঘটনায় আহত হয় ইপিজেড-এর অপর দুই কর্মী। নিহত রুনা আক্তার উত্তরা ইপিজেড-এর এভারগ্রীন কোম্পানির একজন কর্মী ছিলেন।

এদিকে বুধবার সকালে সাড়ে ৯টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দোমাইল গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় মোঃ নুরুন্নবী নামে এক ট্রাক্টর হেল্পার। নিহত নুরুন্নবী রংপুরের পীরগঞ্জের উপজেলার বিছনা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, একটি বালুবোঝাই ট্রাক্টরে যাওয়ার সময় দোমাইল গ্রামের একটি উচু-নিচু জায়গায় ট্রাক্টর থেকে পড়ে যায় হেল্পার নুরুন্নবী। এতে ট্রাক্টরের পেছনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর