বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভনিরোধের খবর দিলেন শুভশ্রী!

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুভশ্রী। তার সাবলীল অভিনয় পছন্দ সকলের। সম্প্রতি ‘পরিণীতা’ ছবিতে শুভশ্রীর পরিণত অভিনয়ের প্রশংসা হয়েছে যথেষ্ট। তারপরই সামনে এসেছে ধর্মযুদ্ধের ট্রলার। তাতেও বেশ আশা জাগিয়েছেন তিনি।

ক্যামেরার সামনে আরো পরিণত ও দাপুটে হচ্ছেন তিনি। তার অভিনয় নিয়ে চর্চা হচ্ছে প্রতিনিয়ত। তবে তার থেকেও বেশি চর্চিত অভিনেত্রী ও রাজের দাম্পত্য জীবন।

সেলিব্রিটি কাপল তারা। তাদের এনগেজমেন্ট থেকে শুরু হয়েছে সেই আলোচনা আর যেন থামছেই না। বিয়ে পেরিয়ে এখন তাদের সোশ্যাল মিডিয়ায় বার চোখ রাখেন ভক্তরা। কিছুদিন আগে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সেই ছবি ভাইরালও হয়েছিল। তাদের এই সুখী জীবনে যখন সন্তানের আশায় সকলে, তখন কিনা গর্ভনিরোধের বিজ্ঞাপনে দেখা দিলেন তিনি। একটি বিশেষ গর্ভনিরোধক ব্র্যান্ডের হয়ে প্রচার করছেন শুভশ্রী। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আসলে সমাজে যৌনতা যেমন ট্যাবু, ঠিক তেমনভাবেই মহিলাদের এই বিশেষ ওষুধ নিয়েও চুপিচুপি কথা হয়। অথচ কর্মরত মহিলার অনেকেই ফ্যামিলি প্ল্যানিং-এর পথ বেছে নেন। হঠাৎ করে গর্ভবতী হতে চান না তারা। তাই তো গর্ভনিরোধের সাহায্য নেন অনেকেই।

একজন অভিনেত্রী হিসেবে সেই বার্তা তুলে ধরবেন শুভশ্রী। সমাজের চিন্তাভাবনা পরিবর্তনের ক্ষেত্রে অভিনেতাদের বাড়তি দায়িত্ব থাকে। ঠিক সে কারণে প্যাডম্যানের মতো ছবি তৈরি করেন অক্ষয়, কারিনা কাপুর খান প্রেগন্যান্সি টেস্ট কিটের বিজ্ঞাপন করেন। এতে সাধারণ মানুষের চিন্তায় অনেকটাই বদল ঘটে। একইভাবে শুভশ্রী সামনে এলেন গর্ভনিরোধ ওষুধের বিজ্ঞাপনে, বার্তা দিতে চাইলেন যে এই ওষুধ খুবই সুরক্ষিত, এতে কোনো ক্ষতি হয় না।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান