,

এবার ব্যবসায় নামছেন সানাই

news-image

বিনোদন প্রতিবেদক : র‌্যাম্প মডেল দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা। এরপর ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। কাজ করেছেন মিউজিক ভিডিও, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে। বলছি সময়ের আলোচিত মডেল সানাই মাহবুবের কথা। গেল কয়েক বছরে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু সেসব গায়ে না মেখে নিজের ছন্দেই ছুটছেন সানাই।

যার ধারাবাহিকতায় এবার নতুন এক জগতে পা রাখছেন তিনি। আসছে বছরের ১৪ এপ্রিল ‘সানাই লিঞ্জারিস শপ’ নামের একটি দোকান ওপেন করছেন। যার দুইটি আউটলেট হবে রাজধানীর ধানমন্ডি এবং বনানীতে। আউটলেটগুলোতে আন্ডারগার্মেন্টস পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সানাই বলেন, আমার মনে হয় অর্ন্তবাস ব্যাপারটা নিয়ে অনেকেই প্রকাশে মুখ খুলতে চায় না। হরেক রকমের আন্ডারগার্মেন্টস কেনার শখ থাকলেও নারীরা এগুলো প্রকাশ করতে পারে না। এ চিন্তা থেকেই আন্ডারগার্মেন্টস ব্যবসার চিন্তা করি।

ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন, অভিনয় ছেড়ে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিনয় কখনোই ছাড়িনি। ছাড়বোও না। এটা একটা আয়ের উৎস মাত্র। অনেক দিন ধরেই বিজনেস করার ইচ্ছা ছিল এটি সেটার বহিঃপ্রকাশ মাত্র।

অন্য ব্যবসা থাকতে আন্ডারগার্মেন্টস-ই কেন? এর জবাবে সানাই বলেন, অন্য বিজনেস করারও ইচ্ছা আছে। পুঁজি হলে অন্য ব্যবসায় হাত দেবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর