সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বোলিং কোচ হওয়ার আশা সুজনের

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডসকে অব্যাহতি দেওয়ার পর দায়িত্ব পেলে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। রোডসের পরিবর্তে ডমিঙ্গো আসায় সেবার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এবার বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট স্বেচ্ছায় চলে যাওয়ার পর সুজন বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বোলিং কোচ চলে যাচ্ছেন, আপনি সুযোগ পেলে দায়িত্ব নিতে চান কি না-এমন প্রশ্নে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন সুজন। তিনি বলেন, ‘সুযোগ পেলে তো সবাই করতে চায়। আমার নিজেরও আগ্রহ রয়েছে। কিন্তু এর আগে যা হয়েছে দুইবার আমি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছি।’

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অনুরোধে সাড়া দিয়ে টাইগারদের বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের জুলাইয়ে তিনি যোগ দিয়েছিলেন টাইগারদের কোচ হিসেবে, তার থাকার কথা ছিল ২০২১ সালের শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অনুরোধে মূলত তাকে ছাড়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

কোচ চলে যাওয়া নিয়ে সুজনের মন্তব্য, এতে হারানোর কিছু নেই। ‘একটা কোচ আসে, আবার চলে যায়। কখনো কেউ অনেক দিন থাকে, কেউ আবার দ্রুত চলে যায়। এতে হারানোর কিছু নেই। তিনি যে কাজ করবেন না জানিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর উনার সঙ্গে আমাদের কাজ খুব বেশি দিন হয়নি। খুব যে বড় একটা ধাক্কা তা আমি বিশ্বাস করি না’-এভাবেই বলছিলেন তিনি।

বিশ্বকাপের পর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুজন। তার অধীনে ধবল ধোলাই হয়ে এসেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের জার্সি গায়ে সুজন ১২টি ওয়ানডে ও ৭৭টি টেস্ট খেলেছেন। ওয়ানডেতে ১৩ ও টেস্টে ৬৭ উইকেট নিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী