,

ব্যারিস্টার কায়সার কামালের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।

আদালতে কায়সার কামালের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার জামিনের বিরোধীতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ব্যারিস্টার আতিকুর রহমান নামে কায়সার কামালের এক কনিষ্ঠ আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর রাতে তাকে আটক করে কলাবাগান থানা পুলিশ। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় একটি মামলাও দায়ের করেন তিনি।

ওই মামলার অভিযোগে বলা হয়, আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ, গাড়িতে নিয়ে ঘোরা তথা সম্পর্ক বজায় রেখেছেন কায়সার কামাল। এ সম্পর্কের ফলে তিনি নিজের সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ মর্মে কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আতিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর