,

রংপুরে বঙ্গবন্ধু ম্যুরালে বিজয়ের পুস্পমাল্য তছনছের ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধি ও বৃদ্ধা জড়িত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর ডিসির মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বিজয় দিবসের পুস্পমাল তছনছ ও পদদলন করার ঘটনায় একজন বিশেষ সক্ষমতা সম্পন্ন বুদ্ধি প্রতিবন্ধি ও বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী জড়িত। এ ঘটনায় কোন পুব্র্ পরিকল্পনা করা হয় নি এবং এর সাথে বিরোধী রাজনৈতিক দলের কেউ জড়িত নয়। সিসিটিভি ক্যামেরার ফুেেটজের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এ ঘটনার সব কিছু উদঘাটন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মেট্রো পুলিশ কমিশনার মোহা আব্দুল আলীম মাহমুদ। তিনি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীর গাগলা এলাকার রেখা ও মোজাম্মেল দম্পত্বির পুত্র স্থানীয় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বৃত্তিমুলক শ্রেণির ছাত্র আকাশ মিয়া (২০) নিজ স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নে। পরবর্তীতে রাতে সেখান থেকে রংপুর আসে এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এক পর্যায়ে সে ক্ষুধার্ত হয়ে পড়ে। তার কাছে কোন টাকা না থাকায় মধ্য রাত্রির পর বঙ্গবন্ধু ম্যুরোলের পুস্পস্তবকে রাখা ককশীটগুলোতে টান দিলে সবগুলো নিচে পড়ে যায়। সেখান থেকে থেকে ফুলগুলো খুলে আলাদা করে। এরপর সকাল থেকে ককশিটগুলো নিয়ে সুরভী উদ্যানের বিপরীতে অবস্থিত ফুলের দোকানগুলোর সামনে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে বাদশা ফুল বিতানের স্বত্বাধিকারী শাকিল হাসান সকাল সাড়ে ৯ টায় দোকান খুললে আকাশ তার কাছে দিয়ে ১০০ টাকা চায়। দোকানদার তাকে ১০০ টাকা দিয়ে সেসব নিলে সে সেখান থেকে চলে যায়। সেখান থেকে এসব ককশিট উদ্ধার করা হয়েছে।

আরপিএমপি কমিশনার আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নগরীর কোতয়ালী থানার মুন্সিপাড়া মৃত হাসান আলীর স্ত্রী ছখিনা বেগম (৬০) মঙ্গলবার ভোরে পরিচ্ছন্নতার কাজ শেষে বাসায় ফেরার পথে আকাশ মিয়ার পেলে যাওয়া কিছু বাঁশের লাঠি বঙ্গবন্ধু ম্যুরালের সামন থেকে কুড়িয়ে তার বস্তিার বাড়িতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় ছখিনা বেগম পুলিশকে জানায়, লাঠিগুলো সংগ্রহের সময় লাল জ্যাকেট ও কালো প্যান্ট পরিহিত একজন যুবক পিছন দিক থেকে চলে যান। আকাশ মিয়া পুলিশ হেফাজতে নেয়ার সময় থেকেই ওই পোশাক পরিহিত অবস্থায় ছিল। সিসিটিভির ফুটেজের মাধ্যমে ঘটনাটি দ্রুত সনাক্ত করা গেছে।

তিনি জানান, এ ঘটনায় কোন বিরোধী রাজনৈতিক দল সম্পৃক্ত নয়। ঘটনাটি পুর্ব পরিকল্পনার অংশ হিসেবেও করা হয় নি। এঘটনায় একটি মামলা হয়েছে ওই মামলায় আকাশ খান ও ছখিনা বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত ঘটনাটি নিয়ে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করে জড়িতদের বিএনপি জামায়াত আখ্যায়িত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল জেলা ও মহানগর আওয়ামীলীগ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা