,

চট্টগ্রামের রানের পাহাড় (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদ ও লেন্ডল সিমন্সের ঝড়ো ব্যাটিংয়ে ২২১ রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা প্লাটুনের বিপক্ষে ৪ উইকেটে বিপিএল সপ্তম আসরের রেকর্ড রান করেছে স্বাগতিক চট্টগ্রাম।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ইনিংসটি ২৮ বলে পাঁচটি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ৩৬ বলে ৫৭ রান করেন চট্টগ্রামের ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স।

২৪ বলে ৪০ রান করেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েস। ১৩ বলে ২৬ রান করেন অন্য ওপেনার ফার্নান্দো। ১৮ বলে ২৭ রান করেন চাদউইক ওয়ালটন।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ১২তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে অভিস্কা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৪.৪ ওভার তথা ২৮ বলে ৫১ রানের জুটি গড়েন সিমন্স।

এরপর জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে ফের ৫০ রান যোগ করেন সিমন্স। ২৩ বলে ফিফটি তুলে নেয়া ক্যারিবীয় এ ওপেনার নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ইমরুল কায়েসের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়েন। ১০.২ ওভারে দলীয় ১০১ রানে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ৫টি চার ও চারটি ছক্কায় ৫৭ রান করেন সিমন্স।

২৪ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪০ রান করে ফেরেন ইমরুল কায়েস। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমের রীতিমতো ঝড় তোলেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অধিনায়ক একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৮ বলে ৫৯ রান করে ফেরেন।

শেষ পর্যন্ত খেলে যাওয়া ক্যারিবীয় ব্যাটসম্যান চাদউইক ওয়ালটনের ১৮ বলে গড়া ২৭ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ করে চট্টগ্রাম।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর