সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বোলারদের ওপর চড়াও শেহজাদ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন রংপুর অধিনায়ক মোহাম্মদ নবী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর ৮.১ ওভারে ৮৬/২ রান করেছে। মোহাম্মদ শেহজাদ কুমিল্লার বোলারদের ওপর চড়াও হয়ে ২৭ বলে ৬১ রান করে ফিরে যান।

এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। সুযোগ পেয়েছেন মনিরুল ইসলাম মুগ্ধ ও আল আমিন জুনিয়র। অভিষেক হচ্ছে পেসার মুগ্ধর। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা।

বিপিএলের এবারের আসরে এর আগে একবার মুখোমুখি হয় রংপুর- কুমিল্লা। সেই ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে রংপুরকে হারায় কুমিল্লা। তাই রংপুরের সামনে এটি প্রতিশোধের ম্যাচ।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: ভানুকা রাজাপাকশে, ইয়াসির আলি চৌধুরী, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, মুজিব-উর-রহমান ও আল -আমিন হোসেন।

রংপুর রেঞ্জার্স একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নাঈম শেখ, টম অ্যাবল, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নবি (অধিনায়ক), লুইস গ্রেগরি, আল -আমিন জুনিয়র, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, মনিরুল ইসলাম মুগ্ধ ও মোস্তাফিজুর রহমান।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে