,

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২৮৫০ মিটার

news-image

নিউজ ডেস্ক : পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসানো হয়েছে আজ বুধবার। আর এতে করে দৃশ্যমান হয়েছে সেতুর ২ হাজার ৮৫০ মিটার।

দুপুর ১২টা ৪৫ মিনিটে লৌহজংয়ের জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে এই স্প্যান।

জানা যায়, চলতি মাসে বসানোর কথা রয়েছে আরও একটি স্প্যান। ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা সেতুতে স্প্যান বসাতে হবে মোট ৪১টি।

এর মধ্যে চীন থেকে সেতু এলাকায় ৩৩টি স্প্যান এসেছে। আর মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৫টির কাজ শেষ। বাকি পিলারগুলোর ওপরের অংশের কাজ চলছে। সেতুর জাজিরা প্রান্তে রোডওয়ে স্ল্যাবের ১০৯টি বসে গেছে।

নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ করতে দিনে অন্তত ৮টি করে রোডওয়ে স্ল্যাব বসাতে হবে।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, লৌহজংয়ের জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে সেতুর ১৯তম স্প্যান। চলতি বছরে এ পর্যন্ত পদ্মা সেতুতে ১৩টি স্প্যান বসেছে।

এ ছাড়া ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩ এফ’ নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে।

প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১২টি স্প্যান বসেছে। এ মাসেই আরও ২টি স্প্যান বসতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর