,

ইদলিবে সিরিয়া, রাশিয়ার ‘বিমান হামলায় নিহত ১৭’

news-image

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তরপশ্চিমে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছে।মঙ্গলবার যেসব এলাকায় হামলা চালানো হয়েছে তার মধ্যে ইদলিব অঞ্চলও আছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।সরকারবিরোধী উদ্ধারকারী বিভাগের দুই জন সদস্য জানিয়েছেন, মাসারান শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত চার জন নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে।

নিকটবর্তী বাদামা শহরে চালানো আরেকটি বিমান হামলায় আরও ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা।ইদলিবের দক্ষিণপূর্বাঞ্চলীয় টেলমানাস শহরে আরেকটি বিমান হামলায় আরও পাঁচ জন নিহত হয় বলে স্থানীয় উদ্ধারকারী বিভাগের মুখপাত্র আবদুল্লাহ আল হালাবি জানিয়েছেন।ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে চালানো বিমান হামলায় আরও দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছেন তিনি।

তবে এই এলাকাগুলোতে সিরিয়ার সেনাবাহিনী ও তাদের রাশিয়ান মিত্রদের চালানো অভিযানের বিষয়ে কোনো প্রতিবেদন করেনি সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।  ২০১৫ সালে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি পুরোপুরি উল্টে যায়। সিরিয়ার একের পর এক এলাকা আসাদ অনুগত সরকারি বাহিনীর পুনরুদ্ধার করতে শুরু করে। এর ফলে দেশটির বিদ্রোহী অধিকৃত বহু এলাকার লোকজন পালিয়ে ইদলিবে চলে আসে।

বর্তমানে সিরিয়ার শুধু ইদলিবই কট্টরপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি পুনরুদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার সামরিক বাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর