,

কাশি দূর করার সহজ উপায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : একটি আবহাওয়ায় বা ঋতুতে নিজেকে মানিয়ে নিতে নিতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আসে বিভিন্ন রোগের প্রভাব। এর মধ্যে অ্যালার্জিজনিত যেসব রোগ হয় তা হলো- ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি।
এর মধ্যে খুসখুসে কাশির সমস্যা অনেক বিব্রতকর। পুরনো খুসখুসে কাশি দূর করার কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায় আছে-

আদা: পুরোনো খুসখুসে কাশি দূর করতে অনেক সহায়ক। রং চায়ের সঙ্গে আদা মিশিয়ে চা বানিয়ে খেলে খুসখুসে কাশি কমতে শুরু করে। তাছাড়া আদা কুচি করে কেটে কাঁচা অবস্থায় বা পানিতে সিদ্ধ করে ঠান্ডা করে সেই আদা কুচি খুসখুসে কাশি দূর করতে অনেক উপযোগী।

রসুন: রসুন প্রদাহ কমায়। খুসখুসে কাশি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে রসুন। এর তীব্র গন্ধ থাকা সত্ত্বেও ইহা অনেক উপকারী।

মধু: খুসখুসে কাশি দূর করতে সহায়তা করে মধু। সকালে খালি পেটে খেতে পারলে ভালো। তবে মধু কখনোই গরম পানির সঙ্গে পান করবেন না।

তুলসি: খুসখুসে কাশি দূর করতে তুলসির রস করে খেতে পারলে ভালো। চা বানিয়েও খেতে পারেন।

গরম পানি: এই সময় ঠাণ্ডা পানি না খেলেই ভালো। প্রচুর পানি খেতে হবে এবং তা অবশ্যই উষ্ণ গরম। গোসলের সময়‌ও চেষ্টা করতে হবে উষ্ণ গরম পানি ব্যবহার করতে।

ধুমপান ত্যাগ: যাদের খুসখুসে কাশি আছে ধুমপান অবশ্যই ছাড়তে হবে। কারণ ধুমপান কাশি বাড়ায়।

গার্গেল: এক গ্লাস উষ্ণ গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে গার্গেল করলে খুসখুসে কাশি কমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর