,

ম্যাচ চলাকালীন সময়ে বিপিএলের ড্রোন হারিয়ে গেছে

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের সম্প্রচারের কাজে নিয়োজিত একটি ড্রোন হারিয়ে গেছে। ড্রোনটি খুঁজে পেয়ে কতৃপক্ষকে ফেরত দিতে পারলে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। বর্তমানে চলছে ড্রোন খোঁজার কাজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বিপিএলের সম্প্রচার কাজে নিয়োজিত আছে মোট দুইটি ড্রোন। ম্যাচের মাঝে উপর থেকে মাঠের পুরো শর্ট নেওয়ার জন্য ড্রোনটি উড়ানো হয়। কিন্তু ড্রোনটি হুট করে সিগন্যাল বন্ধ করে মাটিতে পড়ে যায়।উদ্ধারকর্মীরা খুঁজতে গিয়ে পরবর্তীতে সেটা আর খুঁজে পাননি।

এই ড্রোন নিয়ন্ত্রণ করছিলেন কানাডার একজন ড্রোন নিয়ন্ত্রক। কিন্তু হঠাৎ করেই সেটি ভূপাতিত হয়। ড্রোনটি খুঁজে দিতে পারলে তৎক্ষণাৎ ১০ হাজার টাকার পুরষ্কারের ঘোষণা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামের আশেপাশেই পড়েছে ড্রোনটি।

উল্লেখ্য, বাংলাদেশি টাকায় সেটির মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। চট্টগ্রাম পর্বে স্পাইডার ক্যাম না থাকায় এই দুটো ড্রোন দিয়েই খেলা সম্প্রচারের কথা ছিল। নিখোঁজ হবার সংবাদটি নিশ্চিত করেছে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন টিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর