,

রাজশাহীকে মাটিতে নামালেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে উড়তে থাকা রাজশাহী রয়্যালসকে উড়িয়ে দিয়েছে খুলনা টাইগার্স। মুশফিকুর রহীমের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে পাঁচ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। বিপিএল শুরু থেকেই দুর্দান্ত খেলা রাজশাহীর এটি প্রথম হার।

আজ মঙ্গলবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। টস হেরে আগে ব্যাটিং করে পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিকের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯০ রানের বড় টার্গেট দিয়ে খুলনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় রাজশাহী। এই টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার শান্ত-গুরবাজকে হারিয়ে বাজে শুরু করে খুলনা। তবে মুশফিক-রুশোর দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি।

সর্বোচ্চ ৯৬ রান করেন মুশফিক। মাত্র ৫১ বলে ৯টি চার ও ৪টি ছয়ের মারে তিনি এই রান করেন। রুশো ৩৫ বলে ৪২ রান করেন। এ ছাড়া শামসুর রহমান ২৯ রান করে সাজঘরে ফেরেন। ১৪ রানে রবি ফ্রাইলিংক ও ০ রানে শহীদ অপরাজিত ছিলেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন আন্দ্রে রাসেল।

এর আগে দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহীম। ব্যাট করতে নেমে শুরুতেই জাজাইকে হারিয়ে বাজে শুরু করে আন্দ্রে রাসেলের দল। জাজাইয়ের পর লিটন-আফিফও ক্রিজে থিতু হয়ে সাজঘরে ফেরেন দ্রুতই। দুজনের ব্যাট থেকেই আসে ১৯ রান করে।

এরপর দলের হাল ধরেন শোয়েব মালিক। ৫০ বলে ৮৭ রানের ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছয়ের মারে। এ ছাড়া রবি বোপারা ২৬ বলে ৪০ ও অধিনায়ক রাসেল ৬ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন।

খুলনার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ আমির। এ ছাড়া একটি করে উইকেট নেন রবি ফ্রাইলিংক ও শহীদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর