,

১৬ লাখ টাকা করে পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

news-image

নিউজ ডেস্ক : প্রত্যেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণে ১৬ লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে উৎসর্গকৃত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খান রচিত ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধা রয়েছেন। মুজিব বর্ষে আমরা সেসব অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৬ লাখ করে টাকা দেব। মুক্তিযোদ্ধার গৃহ নির্মাণ তথা ‘বীর ভবন’ তৈরির জন্য এসব টাকা তাদের হাতে দেওয়া হবে। বাসাগুলো নির্দিষ্ট ডিজাইনে করার জন্য ইউএনও এর নেতৃত্বে একটি কমিটি করে দেয়া হবে। কিন্তু অর্থ খরচের মূল দায়িত্বে থাকবেন মুক্তিযোদ্ধারা নিজেই।’

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় সামনে মুজিব বর্ষে আমরা প্রত্যেক জীবিত মুক্তিযোদ্ধার কাছ থেকে তাদের নিজস্ব ১০ থেকে ২০ মিনিটের একটি বক্তব্য ধারণ করব। ‘বীরের কণ্ঠে বীরগাথা’ এ শিরোনামে এসব বর্ণনা নেব এবং এটা যেনো দীর্ঘদিন রক্ষিত থাকে সে ব্যবস্থাও করা হবে।’

মোজাম্মেল হক মন্ত্রী বলেন, ‘আমরা যারা মন্ত্রী তারা অনেক কথা বলি। কিন্তু যারা নিরীহ মুক্তিযোদ্ধা তারা কিছুই বলার সুযোগ পান না। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে পরবর্তী প্রজন্ম ও গবেষকরা মুক্তিযোদ্ধাদের কণ্ঠেই মুক্তিযুদ্ধের কথা থেকেই সত্যিকারের ইতিহাস বের করতে পারবেন। সে ইতিহাস জাতিকে সমৃদ্ধ করবে। কী অবস্থায় তারা যুদ্ধ করেছে এ বিষয়গুলো সংরক্ষণ থাকা উচিত।’

সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বইটির রচিয়তা নুরুল ইসলাম খান, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর