,

চীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে ১৪ শ্রমিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের এনলং কাউন্টির গুয়াংলং কয়লা খনিতে মঙ্গলবার ভোরে কাজ করছিলেন ২৩ শ্রমিক।

এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও দুই শ্রমিক আটকা আছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এছাড়া এ ঘটনার তদন্তও করা হচ্ছে।

চীনে খনিতে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগে নভেম্বরে দেশটির শানশি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত এবং ৯ জন আহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর