,

পশ্চিমবঙ্গে জনসংখ্যা নিবন্ধীকরণ বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের (এনপিআর) কাজ বন্ধ করা হয়েছে। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত এনপিআরের কাজ স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রের নতুন নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যজুড়ে চলমান বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই এ নির্দেশ আসলো। খবর আনন্দবাজার পত্রিকার।

জনগণনা আইন অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে আদমশুমারির সঙ্গে এনপিআর তৈরির কাজ করে কেন্দ্র। জনগণনা হয় ১০ বছর অন্তর। একইভাবে হয় এনপিআর।

এনপিআরের মাধ্যমে কোন এলাকায় কতজন বাস করেন, শেষ ছয় মাসে কোনও এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন তার হিসেব নেওয়া হয়। ওই হিসেবের মধ্যে স্ত্রী, পুরুষ, শিশু ভাগের পাশাপাশি ধর্ম অনুসারেও ভাগ করা হয়। সেই কাজই বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

জনগণনা যেমন খতিয়ে দেখে লোকসংখ্যা, ঠিক সেভাবেই নাগরিকদের বিভিন্ন নথি দেখে ওই লোকসংখ্যার চরিত্র বিশ্লেষণ করে এনপিআর। যেখানে জানতে চাওয়া হয়, ওই ব্যক্তি কোন ধর্মের, কতদিন ধরে আছেন। ওই ব্যক্তি কি বৈধ নাগরিক, নাকি আইনি বিধি মেনে কিছুদিনের জন্য আছে। এক কথায়, নাগরিকের চরিত্রের তথ্য তুলে ধরাই এনপিআরের উদ্দেশ্য।

২০২১ সালের জনগণনার প্রাথমিক পর্বের কাজ শুরু হয়েছে। এই সময়ে এনপিআরের কাজ স্থগিত করে দেওয়ায় কোনও সাংবিধানিক সঙ্কট তৈরি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনে।

নবান্নের এক শীর্ষ কর্মবর্তা বলেন, ‘গোটা বিষয়টিতে কোনো স্বচ্ছতা নেই। বোঝা যাচ্ছে না, কেন্দ্র কী করতে চাইছে। রাজ্য সরকার স্পষ্ট সব জানতে চায়। তাই এনপিআরের কোনও কাজ এখন হবে না।’

প্রশাসনিক কর্মকর্তাদের অনেকেরই ধারণা, এনপিআরের হাত ধরে এনআরসি চালু করতে পারে কেন্দ্র। যেহেতু রাজ্যের সিদ্ধান্ত এনআরসি মানা হবে না, তাই এনপিআরও স্থগিত করে দেওয়া হল।

নবান্নের এক শীর্ষ কর্মকর্তা জানান, জনগণনার কাজ স্বাভাবিকভাবেই চলবে। শুধু এনপিআর হবে না। এনপিআর সংক্রান্ত প্রশিক্ষণও স্থগিত থাকছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা