,

যেসব খাবার ঘুম নষ্ট করে

news-image

নিউজ ডেস্ক : একটি প্রশান্তিময় ঘুম কে না চায়! প্রতিদিন অন্তত ছয়-সাত ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। ঘুম পর্যাপ্ত না হলে মেজাজ খিটখিটে, শরীর খারাপ হয়। কিন্তু চাইলেও সব সময় নির্বিঘ্নে ঘুমানো সম্ভব হয় না। ঘড়ির কাঁটা এগিয়ে চলে অথচ দু’চোখের পাতা এক হয় না। এর জন্য অনেকটাই দায়ী আপনার প্রতিদিনের খাবার। হয়তো আপনি অজান্তেই এমন সব খাবার খাচ্ছেন যা কিনা দূর থেকেই ঘুমকে বিদায় করে দিচ্ছে।

এবার জেনে নিন এসব খাবার সম্পর্কে –

মিষ্টি

খাওয়ার পরে পাতে একটু মিষ্টি না হলে কি চলে! এই অভ্যাস দুপুর পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনার যদি রাতেও এমন অভ্যাস থাকে তবে তা আজই বাদ দিন। কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরে শিথিলতা আসে, ওজনও বাড়ে দ্রুত। আর ঘুম? তাকে তো তাড়িয়েই ছাড়ে!

ফাস্টফুড

ফাস্টফুড দ্রুত ক্ষুধা মেটায় ঠিকই কিন্তু কখনোই এটি আপনার শরীরের জন্য উপকারী নয়। উচ্চ চর্বিযুক্ত এসব খাবার পেটে এসিড তৈরির পাশাপাশি শরীরে জ্বালাপোড়ার কারণ হয়ে দাঁড়ায়। যা ঘুম না আসার জন্য দায়ী। তাই ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করুন।

গ্রিন টি

গ্রিন টি-এর নানা উপকারের কথা এতদিন শুনেছেন। এবার শুনুন এর একটি অপকারী দিক। ঘুমের আগে যদি আপনি এককাপ গ্রিন টি খান তবে আর দেখতে হবে না। সেই রাতে আপনাকে না ঘুমিয়েই কাটাতে হবে। এর জন্য দায়ী গ্রিন টিতে থাকা রাসায়নিক উপাদান। তাই রাতে গ্রিন টি খাওয়া থেকে বিরত থাকুন।

কফি

কফির রয়েছে অসংখ্য উপকারিতা। এক মগ গরম কফি মুহূর্তেই আপনার মাথাব্যথা দূর করতে পারে। তবে ঘুমে আগে কফি খেলে বা সারাদিনে অতিরিক্ত কফি খেলে তা আপনার ঘুমের বারোটা বাজাবে। কফির অ্যাসিডিক উপাদান আপনার মস্তিষ্ককে সজাগ রেখে ঘুম তাড়িয়ে দিয়ে থাকে।

অতিরিক্ত মশলাযুক্ত খাবার

বেশি বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করেন? অথচ এই খাবার দ্রুত হজম হয় না এবং আপনার পেটে গ্যাসের সমস্যা নিয়ে আসে। তাই নির্বিঘ্ন ঘুম চাইলে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

চিনি

বিভিন্ন রকম খাবারে প্রসেস করা যেসব চিনি ব্যবহার করা হয় তা রক্তে মিশে দ্রুত শক্তি সরবরাহ করে ঠিকই কিন্তু এর কার্যকারিতাও খুব দ্রুত শেষ হয়। যে কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার।

চকলেট

যত মজার খাবারই হোক, ঘুমের আগে চকলেট একদমই নয়। কারণ চকলেট ঘুমের জন্য ক্ষতিকর। ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে, তাই ঘুমের আগে এটি খেলে ঘুম আসতে দেরি হবেই।

আইসক্রিম

আইসক্রিম খেতে কে না ভালোবাসে! কিন্তু এই বস্তুটিও আপনার ঘুম তাড়াতে যথেষ্ট। কারণ আইসক্রিমে হাই ফ্যাট আর প্রচুর চিনি থাকে। সহজে হজম হয় না আইসক্রিম। এটি আপনার ওজন বৃদ্ধিরও কারণ। তাই ঘুমাতে যাওয়ার আগে আইসক্রিম বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন।

কোমল পানীয়

কোমল পানীয় নামে কোমল হলেও এর কাজ কিন্তু অতোটা কোমল নয়। বরং এটি পেটে যাওয়া মানেই তা আমাদের শরীরের কোনো না কোনো ক্ষতি করতে প্রস্তুত। এটি আমাদের শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। কোমল পানীয়র অতিরিক্ত চিনি এবং গ্যাসীয় কম্পাউন্ড ঘুমের সাইকেল এবং ঘুমের উদ্রেক করা হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত করে থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা