,

অভিনয় ছাড়ছেন শ্রদ্ধা কাপুর!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ের হিত নায়িকাদের একজন শ্রদ্ধা কাপুর। বাবা শক্তি কাপুর পরিচালক হওয়া সত্ত্বেও শ্রদ্ধা নিজের ক্যারিয়ারের অবস্থানটা তৈরি করেছেন নিজেই। শুরুটা বেশ বড় পরিসরে না হলেও বক্স অফিসে কয়েকশ’ কোটি টাকার ব্যবসা করা সিনেমা এখন তার ঝুলিতে।

দক্ষিণী ছবির বাহুবলী খ্যাত তারকা প্রভাসের সঙ্গে ‘সাহো’ সিনেমায় অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন শ্রদ্ধা। এখন নিজেকে আবারও নতুন করে উপস্থাপন করতে যাচ্ছেন এই নায়িকা। তার পরবর্তী সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’।

গেল বৃহস্পতিবার এ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যায়, ঝলমলে ব্যাকগ্রাউন্ডে কালো রঙের শর্টসের সঙ্গে টপস পরেছেন শ্রদ্ধা। ছবিটিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। টুইটারে পোস্টারটি পোস্ট করে শ্রদ্ধা লিখেছেন, ‘মেয়েটি হূদয় ভঙ্গকারী।’

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমাটি করতে গিয়ে সাইনা নেহওয়ালের বায়োপিকটি করতে পারিনি। স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমাটি করতে চেয়েছিলাম। কারণ নাচ আমি খুব পছন্দ করি। এমন হতে পারে নাচের জন্য আমি অভিনয়ও ছেড়ে দিতে পারি। তবে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ আমি খুব ভালো ড্যান্স করতে পারি না। তাই এই রিস্কটা হয়তো নেবো না!’

উল্লেখ্য, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর