,

বিমান হামলায় ইদলিবে শিশুসহ ৫ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার বিমান হামলায় ইদলিবে ৫ সিরিয়ান নাগরিক নিহত রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার ইদলিবে অন্তত ৫ বেসামরিক সিরিয়ান নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। এসময় আরও ৯ জন আহত হন।

সোমবার স্থানীয় প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি।

খবরে বলা হয়, দেশটির বিননিশ শহরের মার শিমারিন গ্রামে হামলায় দুই বেসামরিক নারী ও এক শিশু নিহত হয়েছে। এছাড়াও ৪ জন আহত হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে মস্কো ও আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। ইদলিবের ওই উত্তেজনাপূর্ণ এলাকায় এ পর্যন্ত ১৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার ওই এলাকা থেকে ১০ লক্ষাধিক মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় রক্তক্ষয়ী ওই গৃহযুদ্ধ শুরু হয়।

জীবনের নিরাপত্তার জন্য প্রতিবেশী তুরস্কে ৩৬ লাখ মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। যার ফলে বিশ্বের সবচেয়ে বৃহৎ শরণার্থী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর