,

জকিগঞ্জে ট্রলি চাপায় প্রেমিক যুগল নিহত

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ‘প্রেমিক যুগল’ নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার দিঘিরপার ইউনিয়নের শাহপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৭) এবং জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের হারিছ উদ্দিনের মেয়ে শাবনুর বেগম (১৯)। রাসেল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ছিলেন। অন্যদিকে শাবনুর সিলেট পলিটেকনিক ইন্সিটিউটের ৩য় বর্ষের ছাত্রী।

জানা গেছে, জকিগঞ্জ থেকে মোটরসাইকেলে ভরণ এলাকা দিয়ে যাচ্ছিলেন রাসেল ও শাবনুর। এসময় একটি ইটবাহী ট্রলি উল্টে চাপা পড়েন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর