,

পেঁয়াজ নিয়ে সংকট ভবিষ্যতে আর কখনও হবে না : বাণিজ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পেঁয়াজ সংকটের জন্য ভারতকে আবারও দায়ী করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আর পেঁয়াজ সংকটে পড়তে হবে না। ইতিমধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে, কাজেই কিছু দিনের মধ্যেই এর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

পেঁয়াজের দাম শিগগিরই কমে আসবে বলে আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বলেন, ভারত আগে না জানিয়ে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। তবে আমরা যে শিক্ষা পেলাম ভবিষ্যতে আর কখনও এ রকম সংকট হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) রংপুরের কাউনিয়ায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

কাউনিয়া উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফুত আরা বেগমের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের অসুবিধার কথা চিন্তা করে ২০০ টাকা কেজি দরের পেঁয়াজ টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে ৪৫ টাকা দরে বিক্রি করছি। মিসর থেকে বিমানে পেঁয়াজ আমদানি করা হয়েছে। দেশের বড় বড় আমদানিকারক প্রতিষ্ঠান—এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ পেঁয়াজ আমদানি করেছে। ’

সভায় আরও বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মায়া, মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হাকিম, লিয়াকত আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর