,

আইভী বললেন, রাজাকারের ছেলে কীভাবে চেম্বারের সভাপতি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সরকার ১১ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করেছে। ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজাকারের বংশধরদের কোথাও দেখতে চাই না। এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, একজন রাজাকারের ছেলে কীভাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হয়? রাজাকার গোলাম রাব্বানি নারায়ণগঞ্জের গলাচিপায় অনেক মানুষকে হত্যা করেছে, লুটপাট করেছে। রাব্বানী যখন মারা যায় তখন পাকিস্তানের পতাকা দিয়ে তাকে জানাজা দেওয়া হয়েছে। সেই কুলাঙ্গারের সন্তানরা কীভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেলস ক্লাবের মতো জায়গায় সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্সের মতো সংগঠনের সভাপতি হয়? জনতার কাতারে এনে যারা তাদের বানিয়েছে তাদেরও বিচার করা উচিত।’

সোমবার বিকেলে নগরের জিমখানা স্টেডিয়ামে নাসিক কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নৌকাকে ফেল করিয়ে রাজাকারের সন্তানকে চেয়ারম্যান বানানো হয়। আমি নারায়ণগঞ্জের মানুষকে বলব সোচ্চার হওয়ার জন্য। বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে বলছি এত ভয়ভীতি কীসের! যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তো মৃত্যুকে ভয় পাননি। আজ যখন রাজাকারের সন্তানরা বসে থাকে আপনাদের সামনে, আপনারা তাদের নেতৃত্বে অনেক কিছু করেন। সেই কথা কেন বলেন না। রাজাকারদের সন্তানদের এখান থেকে নামানোর জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আর যারা এই রাজাকারদের ছায়া দেবে, আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেব।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর