,

মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিনামূল্যে সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে খতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

?

এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান,ডাঃ শোয়েব মোঃ শাহরিয়ার,ডাঃ জীবন চন্দ্র দাসসহ নার্স, চিকিৎসক,উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পে দরিদ্র পরিবারের ১৬ জন শিশুকে ফ্রি সুন্নতে খতনা(মুসলমানি) করানো হয় এবং তাদের মাঝে বস্ত্র (লুঙ্গি) বিতরণ করা হয়। এর আগে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোজঁ খবর নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর