,

খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপির মিছিল, ওসি লাঞ্ছিত

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির একটি মিছিলে বাধা দেয়ায় সদর থানার ওসিকে (তদন্ত) লাঞ্ছিত করেছে দলটির কর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২নং রেল গেট এলাকাতে এ ঘটনা ঘটে।

এ সময় সদর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীনকে ইউনিফর্ম ধরেও টানাটানি করে তারা। পরে পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ওই পরিদর্শকে উদ্ধার করে এবং ঘটনাস্থল খেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষ্যে প্রজন্ম ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করে। বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানের অনুসারীরা এ সংগঠনের নেতৃত্বে রয়েছে। মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মিছিলটি ২নং রেল গেট এলাকাতে পৌঁছালে পুলিশ বাধা দেয়। তখন সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন তাদের ব্যানার কেড়ে নিলে তার উপর চড়াও হয় মিছিলকারীরা।
তারা পরে ধাওয়া করে জয়নাল আবেদীনকে লাঞ্ছিত করে এবং পোশাক ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ আসলে মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোন ধরনের উস্কানি ছাড়াই জয়নাল আবেদীন এসে মিছিলকারীদের সামনে থাকা ব্যানার ছিনিয়ে নিলেই তারা বিক্ষুব্ধ হয়ে উঠে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান পিপিএম যুগান্তরকে জানান, সোমবার সকালে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর ২নং গেট এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং সদর মডেল থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীনকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার দায়ে ৩ বিএনপি নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর