,

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান লিগ সেরি এ তে দ্যুতি ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেলেন জোড়া গোলের দেখা। ঘরের মাঠে রোববার লিগে ৩-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাওরিসিও সাররির দল। তাদের আরেক গোলদাতা লিওনার্দো বোনুচ্চি। দুই ম্যাচ পর সেরি আয় জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

গত সপ্তাহে লাৎসিওর মাঠে সিরি ‘এ’তে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ পায় জুভেন্টাস। তাতে ইন্টারের কাছে হারায় শীর্ষস্থান। এর আগের ম্যাচে সাসসুওলোর সঙ্গে ড্র করেছিল তারা।

রোনালদো তার আগের চার ম্যাচে করেন ৫ গোল। এদিন দুইবার উদিনেসের জালে বল পাঠিয়ে গোলের নতুন রেকর্ড গড়লেন। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে ১১ গোল তার। তাতে একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ মৌসুম দুই অঙ্কের ঘরে গোল করলেন সিআরসেভেন।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ৯ ও ৩৭ মিনিটে জাল কাঁপান রোনালদো। বিরতির কিছুক্ষণ আগে লিওনার্দো বোনুচ্চির হেডে তৃতীয়বার লক্ষ্যভেদ করে তারা। উদিনেসের পক্ষে সান্ত্বনার গোল করেন ইগনাসিও পুসেত্তো, ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর