,

মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ

news-image

১৬ই ডিসেম্বর আজ। আমরা গর্বিত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকহানাদার বাহিনীর
কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে পেরে। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী
যুদ্ধের পর পাক হানাদার বাহিনি আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের পতাকা
উড়ানোর সব বাধা দূর হয়। আমরা পরাধীন থেকে স্বাধীনতা লাভ করি। মাতৃভুমির
কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে,
হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর
শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে
স্বাধীনতা।

বিজয় দিবসে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) পরিবারের
পক্ষ হতে দেশবাসীকে মহাণ বিজয় দিবসের প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিক বলেছেন, “৯ মাসের
মুক্তিযুদ্ধে অন্তত ৩০ লক্ষ প্রাণের রক্তে ভিজে পবিত্র হয়েছে এদেশের মাটি।
বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৪ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করবার ষড়যন্ত্রে
রাজাকার, আলবদরদের সহযোগিতায় অসংখ্য বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তানি
বাহিনী। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী,
চিকিৎসক, প্রকৌশলীদের চিহ্নিত করে বিভৎস হত্যাকাণ্ড চালায় হায়েনারা। ১৬
ডিসেম্বর, ১৯৭১-এ পরাধীনতার শিকল ছিড়ে বিজয়ী হয় বাংলাদেশ। ”

সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বিজয়ের শুভেচ্ছা দিয়ে বলেছেন,
“৪৯তম মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই
হত না। স্নরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ
স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদেরকে। সেই সাথে তাঁদের প্রতি শ্রদ্ধা
জানাচ্ছি যাদের সাহসিকতা আর সংগ্রামের ফসল এই স্বাধীন বাংলাদেশ, সেইসব বীর
মুক্তিযোদ্ধাদেরকে

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা