,

‘মুক্তিযোদ্ধাদের নামে গাজীপুর নগরীর সব রাস্তা হবে’

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেছেন, আপনারা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনারা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে নগরীর প্রতিটি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে হবে।

রোববার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সব মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স ফ্রি করা হবে। মুক্তিযোদ্ধারা তাদের কার্ড প্রদর্শন করলে নগরীর সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেয়া হবে। তাদের সন্তানদের চাকরি, ব্যবসা ও কর্মসংস্থানের সহযোগিতা করা হবে। এ নগরীতে কেউ বেকার থাকবে না।

মেয়র বলেন, প্রতিবছর মুক্তিযোদ্ধাদের উপহার ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেয়ারও সহযোগিতা করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সব সময় যথাযথ মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতেই এই অনুষ্ঠানে কাউকে প্রধান বা বিশেষ অতিথি করা হয়নি, মুক্তিযোদ্ধারাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
মুক্তিযোদ্ধাদের জন্য গাজীপুরে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল এবং মুক্তিযুদ্ধ গবেষণাগার গড়ে তোলার জন্য তিনি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা আবদুর রউফ নয়ন, মুক্তিযোদ্ধা মো. মহর আলী, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আবু হানিফ, মুক্তিযোদ্ধা ডা. মোজাফ্ফর আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর