,

রংপুরে পুলিশের হাইপারটেনশন প্রতিরোধ বিষয়ক সভা ও মেধাবৃত্তি প্রদান

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তন কক্ষে আজ শনিবার পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদের সভাপতিত্বে হাইপারটেনশন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদাণ ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে হাইপারটেনশনের কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন রংপুুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ মাহফুজুর রহমান ও অধ্যাপক ডা. শাহ মোঃ সারোয়ার জাহান, হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুরের সিইও আনোয়ার হোসেন।

এতে বক্তারা হাইপারটেনশন থেকে বাঁচার জন্য নিয়মিত স্বাস্থসম্মত জীবন যাপন ও মানসিক চাপ ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। পরে ২০১৮ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষা এবং ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল (জিপিএ-৫) অর্জন করা আরপিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের ২৯জন সন্তানকে মেধাবৃত্তি সনদপত্র, মেডেল, বই ও অর্থ পুরস্কার দেয়া হয় ।

এতে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে অপ্সরা আলীম ও মেহেদী হাসান মানিক। এই পুরস্কার অর্জন তাদেরকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে মতামত প্রকাশ করে। সর্বশেষে কৃতী শিক্ষর্থীদের উদ্দেশ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বলেন, “স্বপ্নের বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর