,

বায়ু দূষণ, ঢাকা শীর্ষ তালিকায়

news-image

অনলাইন ডেস্ক : এয়ার ভিজ্যুয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আজ বরিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্বের সব দূষিত শহরকে পেছনে ফেলে শীর্ষে চলে আসে রাজধানী ঢাকা। ঢাকায় এসময় বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। প্রতি মুহূর্তেই বায়ু দূষণের মাত্রার বিষয়টি আপডেট করা হয় ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। তাদের বিশ্বাস, বায়ু দূষণের তথ্য প্রকাশ করলে তা এ দূষণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সকাল ৮টা ৪৫ মিনিটে ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ ছিল ভারতের দিল্লি।

ঢাকাকে প্রথমস্থান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি উলানবাটোর। ২৪০ পিএম দূষণ নিয়ে ৮টা ৫০ মিনিটে শীর্ষ দূষণের শহরে চলে আসে উলানবাটোর আর ঢাকা হয়ে যায় দ্বিতীয়। যদিও সকাল সাড়ে ৮টা থেকে দ্বিতীয় স্থানেই ছিল ঢাকা।
সকাল ১১ টা ১১ মিনিটের সময় এ তালিকায় শীর্ষে জায়গা নিয়েছে কাবুল। এর পরের অবস্থানে আছে যথাক্রমে ঢাকা, লাহোর, দিল্লি ও উলানবাটোর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর