,

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন শাবনূর

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। ছবির নাম ‘কাঁটাতারের বেড়া’। আজ রবিবার জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। এতে দাবি করা হয় শাবনূর অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন। জাজের পোস্টটি হুবুহু তুলে ধরা হল:

বেশ কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজ থেকে এইরকম একটা পোস্ট দেওয়া হয়। তখন অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাইছিলেন- কে সেই জন?

এখন বলার সময় এসেছে! উনি হচ্ছেন ঢালিউডের সম্রাজ্ঞী “শাবনূর”। অনেকদিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। আর চলচ্চিত্রের গল্পটাও উনার অভিনয়ের উপযোগী।

এখন প্রশ্ন হচ্ছে- তার বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকছে? এই ক্ষেত্রেও এক চমক আছে। যথাসময়েই জানানো হবে। চলচ্চিত্রে নাম “কাঁটাতারের বেড়া”।

শাবনূর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন “কাঁটাতারের বেড়া” সিনেমার জন্য। আপনারা জানেন জাজ মাল্টিমিডিয়া যেকোনো চলচ্চিত্র নির্মাণের পূর্বে শিল্পীদের চরিত্র অনুযায়ী যথাযথভাবে তৈরি করতে পছন্দ করে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না।

আপনারা “কাঁটাতারের বেড়া” চলচ্চিত্রে এক নতুন গ্ল্যামারাস শাবনূরকে পাবেন বলে আশা রাখছি ।

আর শুটিং কবে শুরু হবে? শাবনূর তৈরি হলেই শুটিং শুরু হবে।

সঙ্গে থাকুন…

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর