,

চলে গেলেন তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ

news-image

বিনোদন ডেস্ক : অকালে চলে গেলেন তরুণ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বী রাজ। পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানান, ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে পৃথ্বী রাজের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।

দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নিয়ে গেলে রোববার ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই রকম বার্তা দিয়েছেন পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন। গণমাধ্যমকে তারা বলেন, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে কোনো তার সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়।

খবর পেয়ে স্বজনরা দ্রুত স্টুডিওতে হাজির হন। অনেকবার ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় দরজা ভাঙেন তারা। দেখা যায়, স্টুডিওর ভেতরে নিথর অবস্থায় পড়ে আছেন পৃথ্বী রাজ।

নানা গুণে গুণান্বিত একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন পৃথ্বী রাজ।

সম্প্রতি বেশ জনপ্রিয় ‘আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না’ গানের পরিচালক ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর