,

ইভিএমে এক মার্কার ভোট অন্যটায় পড়ে ধারণা সঠিক নয়, বললেন কবিতা খানম

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘অনেকেই মনে করেন ইভিএমে এক মার্কায় ভোট দিলে অন্য মার্কায় চলে যাবে, এ ধারণা সঠিক নয়। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

নগরীর সার্কিট হাউজে শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরে এলাকায় পোস্টার থাকার কথা নয়। উপনির্বাচনে এমন কোনো পরিস্থিতি চাই না, যাতে প্রাণহানির মতো ঘটনা ঘটে। ইভিএম পদ্ধতির নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সুযোগ নেই। ভোট শুরু হওয়ার আগে কেউ ইভিএম চালু করতে পারবে না।

ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলার যাতে কোনো প্রকার অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বিজিবি-৮ এর পরিচালক লে. কর্নেল মো. মুনীর হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং উপজেলার নির্বাচনী কর্মকর্তারা।

কবিতা খানম বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি। একটা সুনির্দিষ্ট অভিযোগে কাউকে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু অযথা যাতে কাউকে হয়রানি করা না হয় সেটিও লক্ষ্য রাখতে হবে। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কারও নাম বলতে পারে। আসলে সে জড়িত কিনা সেটাও খুঁজে বের করা উচিত। ভোটার হতে জন্মসনদসহ বিভিন্ন সার্টিফিকেটগুলো যারা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন- সেটা খুঁজে বের করা দরকার। যদি এ অনিয়ম সমূলে উৎপাটন করতে হয় তাহলে স্থানীয় পর্যায় থেকে অনুসন্ধান করতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা