রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনামুলের হাফ সেঞ্চুরিতে ঢাকার বড় সংগ্রহ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার। আনামুল হকের ফিফটি ও শেষদিকে থিসারা পেরেরা-ওয়াহাব রিয়াজের ক্যামিওতে ভালো সংগ্রহ পেয়েছে স্বাগতিক ঢাকা। নির্ধারিত ওভার শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮২ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট থান্ডার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। উদ্দেশ্য ছিল ঢাকাকে অল্প রানে বেঁধে ফেলা।

তবে সৈকতের উদ্দেশ্য সফল হতে দেননি ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে ১০ ওভারের আগেই তারা ৮৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। মোসাদ্দেকের বলে ডাউন দা উইকেটে মারতে এসে স্ট্যাম্পিং হন তামিম ইকবাল। এর আগে ২৮ বলে ৩১ রান করেন তিনি।

অপরপ্রান্তে বিজয় ছিলেন তুলনামূলক বেশি আক্রমণাত্মক। ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতক পুরণ করেন তিনি। এ ম্যাচে একাদশে আসা দেলোয়ার হোসেনের বলে সাজঘরে ফেরার আগে ৬২ রান করেন এ ওপেনার। এরপর বেশ দ্রুত দুই উইকেট হারায় ঢাকা। লরি ইভান্স ও জাকের আলী ফেরেন যথাক্রমে ২১ ও ২০ রানে।

শেষদিকে পেরেরা ও রিয়াজের ক্যামিওতে ১৮২ রানে থামে ঢাকার ইনিংস। পেরেরা ১১ বলে ২২ ও রিয়াজ ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে একটি করে উইকেট নেন নাঈম, মোসাদ্দেক, এবাদত ও দেলোয়ার হোসেন।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী