,

রংপুরে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরে তিন দিন্যবাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে টাউন হল চত্বরে জেলা প্রশাসনের আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। দুপুরে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।প্রদর্শনীতে রয়েছে বাঙালি জাতির ইতিহাসে মর্মস্পর্শী বেদনার স্মৃতিকে ধারণ করা প্রায় দুই শতাধিক আলোকচিত্র।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু দুর্লভ ছবিসহ বাঙালির মুক্তি সংগ্রাম ও পাকিস্তানি হানাদারদের গণহত্যার ছবি রয়েছে। এদিকে উদ্বোধনের পর থেকে প্রদর্শনীস্থলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম দেখা যায়। আগামী ১৬ ডিসেম্বর সোমবার প্রদর্শনীর শেষ দিন। ওই দিন টাউন হল চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর