,

নবীনগরে শহীদ বুদ্ধিজীবী ও মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবস পালিত হয়। শনিবার সকালে (১৪/১২/১৯) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিত রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন কাউসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শামসুল আলম সরকার, ডাক্তার মো. আহমেদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দীন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লাউর ফতেপুর ডেপুটি কমান্ডার আবু জাহের, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এবিএম নাজমুল হাসান জেমসসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বীর মুক্তিযুদ্ধা, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর