,

বঙ্গবন্ধুর স্বরণে নান্দনিক মুর‌্যাল নির্মাণ করলেন মুক্তিযোদ্ধা হাকিম

news-image

রংপুর ব্যুরো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষনকে স্মরণ করে রাখতে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৬ নং সেক্টরের কোম্পানী কমান্ডার মুক্তিযোদ্ধা সরর্দার আব্দুল হাকিম নিজস্ব তহবিলের অর্থ দিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা সদরের গোপালগঞ্জ গ্রামে বাড়ির সামনে বঙ্গবন্ধুর নান্দনিক মুর‌্যাল নির্মাণ করেছেন। এদিকে মুক্তিযোদ্ধা হাকিমের বাড়ীর সামনে নির্মিত বঙ্গবন্ধুর নান্দনিক মুরাল দেখে স্বাধীনতার স্বপক্ষের মানুষেরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে ৬ নং সেক্টরের কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিমের সাথে কথা হলে বলেন, জাতির জনককে ভালোবেসে ও স্বাধীনতার সোপান ৭ মার্চ ভাষনের পরই সারা বাংলার ছাত্র, কৃষক, শ্রমিক ও দিনমজুর জনতা স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাপিয়ে পড়েছিল পশ্চিমা হায়না শাসক গোষ্টির উপর। বঙ্গবন্ধুর সেই ভাষন আমি সেদিন উপস্থিত থেকে শুনেছি এবং সেই ভাষনে অনুপ্রানিত হয়ে ৫এপ্রিল মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করার জন্য ভারতের কুচবিহার সুভাস পল্লী ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করি। প্রশিক্ষণ শেষে ৬নং সেক্টর কমান্ডার খাদেমুল বাশার এর নেতৃত্বে যুদ্ধে অংশ গ্রহন করি এবং দেশকে স্বাধীন করি। বঙ্গবন্ধুর সেই ৭ মার্চ ভাষনকে স্মরণ করে রাখতে ২০১২ তার নিজস্ব তহবিলের অর্থ দিয়ে আমার বাড়ির সামনে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ করেছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। তাইতো প্রতিদিন ঘুম থেকে উঠে ভোরের আলো ফুটার পরই বঙ্গবন্ধুর মুর‌্যাল নিজ হাতে পরিস্কার করি। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনের যে কি গুরুত্ব ছিল, তা এ প্রজন্মের অনেকেই জানেন না। এ অঞ্চলের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরাই তার মুল উদ্দেশ্য এবং তার প্রতি যে গভীর ভালবাসা সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। নান্দনিক মুরালটির দিকে একবার দেখলেই বঙ্গবন্ধুর ভাষনটি চোখের সামনে ভেসে উঠে বলে তিনি বলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা