,

ব্যাট করছে রংপুর (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর র‍্যাঞ্জার্স। এই লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোট কাটিয়ে চলতি বিপিএলে প্রথমবারের মতো খেলতে নেমেছেন তিনি।

টুর্নামেন্টে এটা চট্টগ্রামের তৃতীয় ম্যাচ; রংপুরের দ্বিতীয়। দুই ম্যাচের একটিতে জয় নিয়ে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে আছে চট্টগ্রাম। আর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে একটিতেই হেরে একেবারে তলানিতে আছে মোহাম্মদ নবির রংপুর।

ব্যাটিংয়ে নেমে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে রংপুর। প্রথম পাঁচ ওভারে ১ উইকেটে দলটির সংগ্রহ ৪৩। চট্টগ্রামকে হারিয়ে জয়ে ফেরার লক্ষ্য তাদের।

রংপুর একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, টম অ্যাবেল, মোহাম্মদ নবি (অধিনায়ক), লুইস গ্রেগরি, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, নাদিফ চৌধুরী, তাসকিন আহমেদ, জহুরুল ইসলাম, রিশাদ হোসেন

চট্টগ্রাম একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আভিস্কা ফের্নান্দো, ইমরুল কায়েস, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান (উইকেটকিপার), চ্যাডউইক ওয়াল্টন, রুবেল হোসেন, মুক্তার আলি, কেসরিক উইলিয়ামস, মেহেদি হাসান রানা

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর