সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত চা পানে হতে পারে যেসব রোগ

news-image

অনলাইন ডেস্ক : দিনের শুরুতেই চাই এক কাপ গরম চা। সারা দিনে একবারও চা খান না, এমন মানুষের সংখ্যাটা বোধহয় হাতে গোনা। দুধ চা হোক বা আদা দেওয়া সুগন্ধী পাতার লাল চা, চায়ের নেশাটা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।

কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এমনকি প্রস্টেট ক্যানসার বা মূত্রথলির ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পানে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস কোন কোন মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

* চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এক দিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনই অতিরিক্ত চা খেলে তা উত্কণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে।

* অতিরিক্ত মাত্রায় চা খেলে চায়ে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বাড়তে পারে অনিদ্রার সমস্যা।

* চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে। তাই অতিরিক্ত মাত্রায় চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে।

* বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী নারীদের চা-কফি সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো। কারণ, এর মধ্যে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রুণের ক্ষতি করতে পারে। ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি।

* হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভালো।

* একাধিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যানসার বা মূত্রথলির ক্যানসারের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে