,

স্বেচ্ছায় লেবানন থেকে ফিরছেন আরও ৩৮৩ বাংলাদেশি

news-image

লেবানন প্রতিনিধি : লেবানন সরকারের দেওয়া সুযোগ নিয়ে দ্বিতীয় ধাপে দেশে ফিরছেন আরও ৩৮৩ বাংলাদেশি কর্মী। তাদের মধ্যে শারীরিকভাবে অসুস্থ আছেন ৪০ বাংলাদেশি। আগামী ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৭টি ফ্লাইটে এসব কর্মীরা দেশে ফিরবেন।

গতকাল মঙ্গলবার রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে ৩৮৩ জনের হাতে বিমান টিকেট তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

এ সময় শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন,‘বর্তমানে বিমানের টিকেটের উচ্চ মূল্য থাকার পরও বৈরুত দূতাবাসের প্রচেষ্টায় আমরা তাদেরকে সঠিক সময়ে দেশে পাঠাতে সক্ষম হয়েছি।’ বাকিদেরও পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে বলে তিনি জানান।

অবৈধ থাকার কারণে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল এই প্রবাসীরা। তাই এক বছরের জরিমানা ও বিমানের টিকিটের টাকা পরিশোধ করে দেশে যাওয়ার সুযোগ পেয়ে উৎফুল্ল তারা।

এ জন্য অনুষ্ঠানে রাষ্ট্রদূত এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। এর আগে নভেম্বর মাসে প্রথম দফায় দেশে ফেরেন ১৪৪ জন কর্মী।

প্রসঙ্গত, লেবানন সরকার অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দেওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা। বৈরুত দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় দেশে ফিরতে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এরই অংশ হিসেবে এসব প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর