বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানেও খোঁজা হচ্ছে সারাকে!

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতার গুণে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী সারা আলী খান। ইতিমধ্যেই জায়গাও করে নিয়েছেন সম্ভাবনাময়ীদের তালিকায়। শুধু দেশে নয়, বিদেশেও সমান জনপ্রিয় হয়ে উঠছেন এই অভিনেত্রী। এবার এর প্রমাণ মিলেছে।

রিপোর্টে প্রকাশ, ভারতের পাশাপাশি পাকিস্তানের মানুষ সারা আলি খানকে বেশ পছন্দ করেন। অর্থাৎ ২০১৯ সালে সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা সাইফ কন্যাকে।

ভারতের র্শীর্ষস্থানীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, শুধু সারা নয়, বায়ু সেনার ইউং কমান্ডার অভিনন্দন বর্তমানও রয়েছেন এই তালিকায়। অর্থাৎ, ২০১৯ সালে গুগলের মাধ্যমে সারা আলি খান এবং অভিনন্দন বর্তমানকে বারবার করে খুঁজেছেন পাকিস্তানের মানুষ।

পাশাপাশি বিগ বস ১৩-কেও গুগলে বারবার খুঁজেছেন পাকিস্তানের মানুষ। ওই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী আদনান সামিও।

ভারতের নাগরিকত্ব পাওয়ার পর আদনান সামির বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দেন পাকিস্তানিরা। সার্চ ইঞ্জিনে খুঁজে দেখে, তার বিরুদ্ধে রাগ উগরে দেওয়ার তালিকাতেও এবার এগিয়েই রয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সারা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে নিজের অস্তিত্ব প্রমাণ করেন এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পরপরই রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’তেও অভিনয় করেন সাইফ কন্যা।

এদিকে, সিম্বার পর বর্তমানে ‘কুলি নম্বর ওয়ানে’র শুটিংয়ে ব্যস্ত সারা আলি খান। এই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। এর পাশাপাশি পরিচালক ইমতিয়াজ আলির সিনেমা ‘লভ আজকাল’-এর সিক্যুয়েল নিয়েও ব্যস্ত রয়েছেন সাইফ কন্যা। এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান