,

বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্বজনরা

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার স্বজনরা। আজ শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে স্বজনরা তার সঙ্গে দেখা করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, এর আগে গত ২৪ নভেম্বর সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলেও ওই সময় তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। গত ২৪ নভেম্বর কারা মহাপরিদর্শক ও কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর এ আবেদন করেন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা।

আজ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন তার বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার ও শাহিনা জামান খান।

সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার পরিবারে কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর